সংবাদ শিরোনাম ::
দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস

ছেলেকে আটক, থানায় ঢুকে পুলিশ সদস্যকে পেটা‌লেন বাবা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০ ১৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: বগুড়ার শিবগ‌ঞ্জে ছেলেকে আটক করে মারধর করার গুজবে থানায় ঢুকে এক পুলিশ সদস্য পিটিয়েছেন তছকিন (৫০) নামে এক বাবা। বুধবার (২৭ সে) রা‌তে শিবগঞ্জ থানায় এ ঘটনা ঘটে। প‌রে পু‌লিশ তছকিনকেও আটক করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের আম ও কাঁঠাল গাছ থেকে ফল চুরির অভিযোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বুধবার বিকেলে শিবগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তদন্তে যান। তিনি সেখান থেকে ফিরে আসার সময় কালিপড়া গ্রামের লোকজন হাসপাতালের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বাসভবনে হামলা চালান। খবর পেয়ে তিনি আবারও সেখানে গেলে পূবালী ব্যাংক কর্মকর্তা মুহিত ও আশপাশের গ্রামের অর্ধশত নারী-পুরুষ পুলিশকে ঘেরাও করে রাখে।
পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আট‌কে পড়া পু‌লিশ সদস্যদের উদ্ধার করে। এ ঘটনায় মুহিত (৩৪), হাফিজার (৩০) ও হারুনার রশিদ নামে তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।‌

এদিকে রা‌তে ছেলেকে থানায় মারধর করা হচ্ছে- এমন খবর পেয়ে মুহিতের বাবা তছকিন থানায় গেলে দায়িত্বরত পুলিশ সদস্য তার পরিচয় জানতে চান। এ সময় তছকিন ওই পুলিশ সদস্যকে মারধর শুরু করেন। পরে তছকিনকেও আটক করা হয়।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পু‌লি‌শের ওপর হামলা ছাড়াও আটকদের নামে মামলা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছেলেকে আটক, থানায় ঢুকে পুলিশ সদস্যকে পেটা‌লেন বাবা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০