সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ

ভারত লাদাখ সীমান্তে গোয়েন্দা কবুতর আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০ ১৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: সীমান্তে নানা রকম চাপের মুখে আছে ভারত। লাদাখ সীমান্তে চীন, নেপালের সঙ্গে সীমান্ত নিয়ে গোলযোগ আর কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা পুরনো।
এসব উত্তেজনার মধ্যেই কাশ্মীর সীমান্তে সন্দেহভাজন ‘গুপ্তচর’ কবুতর আটক করেছে ভারত। ধারণা করা হচ্ছে, কবুতরটি পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত। জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত রেখা বরাবর কাঠুয়া জেলা থেকে আটক করা কবুতরটিকে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, পাকিস্তান থেকে উড়ে আসা কবুতরটিকে হিরানগরের মানিয়ারি গ্রামের বাসিন্দারা আটক করে। তার কাছে একটি আংটিসহ কোড বার্তা পাওয়া গেছে। নিরাপত্তা সংস্থার সদস্যরা বলছেন, কোড বার্তায় কি আছে তা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তারা।
কাঠুয়ায় পুলিশ কর্মকর্তা শিলেন্দ্র মিশরা বলেন, গ্রামবাসী পুলিশের কাছে এ কবুতরটি দিয়ে গেছে। দেখা যাচ্ছে এর পায়ে একটি আংটি পরানো। তাতে কিছু সংখ্যা লিখা। এ নিয়ে আমরা তদন্ত করছি।
তবে কবুতরটি পাকিস্তান থেকে এসেছে কিনা বিষয়টি এখনও স্পষ্ট নয়। পুলিশের একটি সূত্র বলছে, যদিও পাখির কোন দেশ নেই। আন্তর্জাতিক সীমান্ত রেখা বরাবর অনেক পাখিই আসে যায়। কিন্তু এটির বিষয়টা উদ্বেগের কারণ হয়ে উঠেছে কারণ তার পায়ে কোড বার্তা সংবলিত একটি আংটি পাওয়া গেছে। সাধারণ কবুতরের গায়ে এটা থাকে না।
সূত্র: হিন্দুস্থান টাইমস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারত লাদাখ সীমান্তে গোয়েন্দা কবুতর আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০