সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকান্ডে ৫জন নিহত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০ ২৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফায়ার সার্ভিস জানায়, রাত ৯ টা ৫৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। হাসপাতালের নীচতলায় করোনা ইউনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে ২০ মিনিট চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলে। তবে এই সময়ের মধ্যে নিহত হন ৫ জন। জানা গেছে, নিহত সকলেই করোনা রোগী ছিলেন।
পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ চক্রবর্তী সাংবাদিকদের বলেন, হাসপাতালের পাশে অস্থায়ী করোনা ইউনিটে আগুন লেগেছিল। তবে অগ্নিকান্ডে কোনো হতাহত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

হাসপাতাল থেকে সকল রোগীকে বের করে আনা হচ্ছে। চারদিকে শুধু চিৎকারের আওয়াজ। রোগীদের বাঁচার আকুতি। ফায়ার সার্ভিস বলছে, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। হাসপাতালের ভিতরে ধোয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের ধারনা প্রকাশ করেছে, করোনা ইউনিটের এসি বিস্ফোরণ হয়ে এই দুর্ঘটনা। তবে বিস্তারিত তদন্ত শেষে বোঝা যাবে। রাত ১০ টা ৫০ মিনিটে জানানো হয়, এখনো হাসপাতালের করোনা ইউনিট ধোঁয়াচ্ছন্ন হয়ে রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকান্ডে ৫জন নিহত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০