সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বঙ্গবন্ধু সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মনজুর আর নেই। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গবন্ধু সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মনজুর (৮৪) আর নেই।
সোমবার (২৫ মে) রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। তার তৃতীয় ছেলে আহমেদ সোহেল মনজুর সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

সুমন জানান, তার বাবা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ১৪ দিন আগে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে সেখানেই মারা যান। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
নুরুল ইসলাম মনজুর ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে পিরোজপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯৯ সালে কে এম ওবায়দুর রহমান এবং শাহ মোয়াজ্জেম হোসেনের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার জেল হত্যা মামলায় গ্রেফতার হন। পরে ২০০৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় থাকাকালীন আদালত তাকে এ অভিযোগ থেকে খালাস দেন।

তিনি ২০০১ সালে অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে পিরোজপুর-২ আসনে প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন।

তার তৃতীয় ছেলে আহমেদ সোহেল মনজুর সুমন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। নুরুল ইসলাম মনজুর স্ত্রী ডা. সুফিয়া বেগম স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে অবসর নেন।
মরহুমের মরদেহ গুলশানের ৮৮ নম্বর সড়কে তার নিজ বাড়িতে নেয়া হয়েছে। বাদ আছর গুলশান সোসাইটি মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গবন্ধু সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মনজুর আর নেই। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০