সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

ঈদে নতুন ওড়না কিনে দেয়নি মা, ক্ষোভে ‘আত্মহত্যা’! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০ ২০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদে নতুন জামা কিনে দিয়েছে মা-বাবা। জামার সঙ্গে ম্যাচিং করে একটি ওড়না কিনতে চেয়েছিল মেয়ে। কিন্তু ওড়না কিনে দেয়নি তার মা। এই ক্ষোভে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে তানজিনা আক্তার ফুল (১৪) নামে মাদ্রাসার এক ছাত্রী।
আজ সোমবার ঈদের দিন জামালপুরের নান্দিনা প্রফেসর কলোনী সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত ফুল ওই গ্রামের টিভি মিস্ত্রি আলমগীর হোসেন আলমের ‘পালিত’ মেয়ে। তানজিনা বাদেচাঁন্দি কে. আই দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, নিহত ফুলের বয়স যখন ৫-৬ বছর তখন তার বাবা মাহবুব হাসান হাওলাদার মারা যান। মারা যাবার পর ফুলের মা ৯ নম্বর রানাগাছা ইউনিয়নের পলাশতলা গ্রামের টিভি মিস্ত্রি আলমগীর হোসেন আলমের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন। পরে তাদের দুটি শিশু ছেলে সন্তান হয়।
গতকাল রোববার পরিবার নিয়ে তারা ঈদ করতে পলাশতলায় যায়। কিন্তু অভিমানে মাদ্রাসাছাত্রী ফুল পলাশতলায় যেতে রাজি হয়নি। পরে তাকে ভাড়া বাসায় একা রেখেই তার বাবা মা ও ছোট দুসন্তানকে সঙ্গে নিয়ে ঈদ করতে পলাশতলায় যায়। বিকেলে পলাশতলা থেকে নান্দিনায় ফিরে দেখেন ঘরের দরজা ভেতর থেকে আটকানো। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে মেয়ে ফুলের দেহ ফ্যানের সঙ্গে ঝুলছে।

এ খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের পর বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদে নতুন ওড়না কিনে দেয়নি মা, ক্ষোভে ‘আত্মহত্যা’! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:২১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০