সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

ঈদের দিন গণধর্ষণের শিকার কলেজছাত্রী, আটক ৩। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০ ১৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
পাবনার চাটমোহরে ঈদের দিন সন্ধ্যায় গণধর্ষণের শিকার হয়েছেন এক কলেজ ছাত্রী (১৬)। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় ওই কলেজ ছাত্রীর সঙ্গে থাকা এক কিশোরী ধর্ষকদের লালসার শিকার হতে কোনোমতে পালিয়ে বাঁচে। পরে এলাকাবাসী তিন ধর্ষককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় একজন পালিয়ে যান।

আটকরা হলেন, চরপাড়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে শুকুর আলী, মকবুল হোসেনের ছেলে রেজাউল করিম ও শাহজাহান আলীর ছেলে ইসমাইল হোসেন। পলাতক অপরজনের নাম জানা যায়নি।

এদিকে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, থানার ওসি সেখ নাসীর উদ্দিন, ওসি (তদন্ত) হানন্না মাহমুদ টুটুলসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্থানীয়রা জানান, ঈদের দিন সোমবার সন্ধ্যায় শারীরিক সমস্যা দেখা দেওয়ায় ওই কলেজ ছাত্রী প্রতিবেশী এক কিশোরীকে সঙ্গে নিয়ে একই এলাকার এক কবিরাজের বাড়ি যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির অদূরে আগে থেকে ওঁৎ পেতে থাকা শুকুর আলীসহ চারজন তাদের দুজনকে একা পেয়ে মুখ চেপে ধরে পাশের একটি পাটক্ষেতে নিয়ে যায়।

এরপর পাটক্ষেতে ওই কলেজ ছাত্রীর হাত-পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করা হয়। এছাড়া একই কায়দায় সঙ্গে থাকা ওই কিশোরীকেও ধর্ষণ করতে গেলে ধর্ষকের হাতে কামড় দিয়ে সে কোনোক্রমে পালিয়ে বাঁচে এবং চিৎকার চেঁচামেচি করে।

পরে এলাকাবাসী ওই পাটক্ষেত ঘিরে ফেলে তিনজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে ধর্ষকদের মধ্যে একজন পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন বলেন, এ ঘটনায় থানায় গণধর্ষণের মামলা দায়ের করে আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া পলাতক একজনকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদের দিন গণধর্ষণের শিকার কলেজছাত্রী, আটক ৩। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৫৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০