র্যাব-এর অভিযানে ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৪:০০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০ ১২৪ বার পড়া হয়েছে

বরিশাল র্যাব-৮ এর অভিযানে ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।২৪ মে ২০২০ তারিখ বরিশাল জেলার মুলাদী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৯৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার মুলাদী থানাধীন ঘোষেরচর সাকিনস্থ, মোঃ মনির তালুকদার এর বাড়ীর পশ্চিম ভিটির বসত ঘরের মধ্যের শয়ন কক্ষে মাদক জাতীয় দ্রব্য ইয়াবা ও গাঁজা রক্ষিত আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ২৪ মে ২০২০ তারিখ আনুমানিক ১৯৫৫ ঘটিকার কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১(এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ মনির তালুকদার(৩৫), পিতাঃ মোঃ ফরিদ তালুকদার, সাংঃ ঘোষের চর, থানাঃ মূলাদী, জেলাঃ বরিশাল। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ মনির তালুকদার(৩৫) এর নিকট থেকে ইয়াবা-১২৯ পিস, গাঁজা-৪৮৫ গ্রাম এবং নগদ- ২,৪০৫/-(দুই হাজার চারশত পাঁচ) টাকা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে বরিশাল জেলার মুলাদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























