সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ

বানারীপাড়ার চাখারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই নারী সহ ৩ জনকে পিটিয়ে আহত এক নারীর শ্লীলতাহানি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০ ১৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার চাখারের
বড় ভৈৎসর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই নারী সহ ৩জনকে
পিটিয়ে আহত করা হয়েছে। এ ব্যাপারে আহত আল-আমিন মল্লিক বাদী হয়ে ৯ জনকে
সুনির্দিষ্ট ও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের
করেছেন। আসামীরা হলেন সায়েদ মৃধা (৩০),দুলাল মৃধা(৩৮),খাইরুল ইসলাম
মৃধা(২৫),শাহ আলম মৃধা(৬৫),আনিচ মৃধা (৩৭),ইসরাফিল মৃধা(৪৫),আছমা
(১৬).মুক্তা বেগম(৩২) ও ইউনুছ মৃধা(৫০)। এছাড়াও আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা
আসামী করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার চাখার ইউনিয়নের বড়
ভৈৎসর গ্রামে সোমবার দুপুরে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে
উল্লেখিত আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আল-আমিন মল্লিকের ঘরে প্রবেশ
করে তাকে বেধরক পিটিয়ে আহত করে। এ সময় তার মা লিলি বেগম (৫০) ও স্ত্রী
কুলসুম বেগম(২০) তাকে রক্ষা করতে গেলে তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করা
হয়। এছাড়া কুলসুমকে শ্লীলতাহানি করে তার কানের ঝুমকা ছিনিয়ে নেওয়া হয় বলে
অভিযোগে উল্লেখ করা হয়েছে। আসামীরা এসময় আল-আমিন মল্লিকের বসত ঘর ও
আসবাবপত্র ভাংচুর করে ক্ষতি সাধন করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার
অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল আজকের ক্রাইম-নিউজ কে জানান তদন্তপূর্বক প্রয়োজনীয়
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ার চাখারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই নারী সহ ৩ জনকে পিটিয়ে আহত এক নারীর শ্লীলতাহানি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০