সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ,ব্যক্তিগত গাড়ি ভাড়া করে ছুটছেন মানুষ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০ ১৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ঈদের আগের দিনও বাড়ি ফিরছেন মানুষ। রোববার (২৪ মে) সকাল থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া এবং কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে যাত্রীদের ঢল নামে।
শারীরিক দূরত্ব না মেনে বিভিন্ন ছোট যানবাহনে গাদাগাদি করে ঢাকা ছাড়ছেন অনেকে।
করোনা সংক্রমণ রোধে বন্ধ রয়েছে সব ধরনের যাত্রীবাহী যানবাহন। তবুও থেমে নেই ঈদে ঘরমুখো মানুষের ঢল। মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ি ভাড়া করে ছুটছেন মানুষ।
রোববার (২৪ মে) সকাল থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীদের চাপ দেখা যায়। সড়কে পুলিশের তেমন কড়াকড়ি না থাকায়, থ্রি হুইলার, সিএনজিসহ নানা ছোট যানবাহনে করে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আসেন যাত্রীরা। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই গাদাগাদি করে ফেরিতে ওঠেন তারা।
মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটেও ব্যক্তিগত গাড়ি ও যাত্রীদের চাপ বেড়েছে কয়েকগুণ। ৩ থেকে ৪ গুণ অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়ি ফিরছেন অনেকে।
এদিকে, শনিবার থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকায় প্রবেশ ও বের হতে শিথিলতার পর থেকে অনেকটা অবাধেই চলছে যাত্রীদের চলাচল। রোববার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-আরিচাসহ সব মহাসড়কে দেখা গেছে যানবাহনের চাপ। ব্যক্তিগত গাড়ি না থাকায় ভাড়া গাড়িতেই রওয়ানা দেন অনেকে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, চলাচলের ক্ষেত্রে সামাজিক দূরত্ব মানছেন না কেউই। এতে স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে কয়েকগুণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ,ব্যক্তিগত গাড়ি ভাড়া করে ছুটছেন মানুষ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৫০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০