সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বরগুনা থানার ভিতরে জুয়ার আসর, এএসআই কনস্টেবল ক্লোজড । আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি
বরগুনার বামনা থানার মধ্যে জুয়া খেলায় পুলিশের এক কর্মকর্তাসহ দুইজনকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। প্রত্যাহার হওয়া ওই দুই পুলিশ সদস্য হলেন- বামনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হুমায়ুন এবং কনস্টেবল সুমন মাহমুদ। শনিবার (২৩ মে) রাতে তাদের প্রত্যাহার করে বরগুনা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
জানা গেছে, এএসআই মো. হুমায়ুন এবং কনেস্টবল সুমন মাহমুদের থানার মধ্যে জুয়া খেলার দুটি ছবি শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপরই তাদের প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

এ বিষয়ে প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তা মো. হুমায়ুন বলেন- অস্বীকারের তো কিছু নেই! আমরা অনেক আগে নিজেরা ব্যারাকে দুষ্টুমি করেছিলাম। আমাদের নিজেদের ভেতরের একজন সেই সময়ে গোপনে ছবি তোলে রেখেছিল। এখন তা প্রকাশ হয়েছে। এজন্য আমাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্স সংযুক্ত করা হয়েছে।

এদিকে থানার মধ্যে পুলিশ সদস্যদের এমন কর্মকাণ্ডের ছবি ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। থানার মধ্যে জুয়া খেলে যেসব পুলিশ সদস্য পুরো পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন- কেউ কেউ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন- এ ঘটনার ছবি যারা ফেসবুকে প্রকাশ করেছেন তাদেরও আইনের আওতায় আনা উচিত।

এ বিষয়ে বামনা উপজেলা নাগরিক কমিটির সভাপতি ওবায়দুল কবীর দুলাল বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যরা এ ঘটনাকে অনেক আগের বলে অবহিত করতে চাইলেও, তাস খেলার সময় তাদের পাশে হ্যান্ড স্যানিটাইজার দেখে বোঝা যায় ঘটনাটি অতি সম্প্রতি ঘটেছে।

তিনি আরও বলেন, থানার মধ্যে টাকার বিনিময়ে তাস খেলা যেমন অন্যায়, তেমনি এ ঘটনায় বাহিনীটিরও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে ব্যাপকভাবে। তাই এ ঘটনার দায় বামনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এড়াতে পারেন না।

এ বিষয়ে বামনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস মাসুদুজ্জামান বলেন, ইতোমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তদন্ত শেষে তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, জুয়া খেলার ছবি প্রকাশিত হওয়ার পর ওই দুই পুলিশ সদস্যকে ইতোমধ্যেই থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনা থানার ভিতরে জুয়ার আসর, এএসআই কনস্টেবল ক্লোজড । আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৩১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০