সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

একে আজাদ করোনায় আক্রান্ত হয়েছেন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০ ১৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং হা-মীম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি প্লাজমা থেরাপি নিয়েছেন বলে জানা গেছে।
২০ মে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এ কে আজাদের শরীরে প্লাজমা থেরাপি দেয়া হয়। এখন তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।শনিবার সংশ্লিষ্ট চিকিতৎসক এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওই চিকিৎসক বলেছেন, গত ২০ মে সম্মিলিত সামরিক হাসপাতালে একে আজাদের শরীরে প্লাজমা দেয়া হয়।
দেশে পরীক্ষামূলকভাবে প্লাজমা থেরাপি দিতে স্বাস্থ্য অধিদফতরের গঠিত কমিটির সদস্য ওই চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঢাকা মেডিকেলে প্রথম সংগ্রহ করা দুই ব্যাগ প্লাজমার এক ব্যাগ দেয়া হয়েছে একে আজাদকে।
বুধবার ওই প্লাজমার এক ব্যাগ দেয়া হয় মুগদা হাসপাতালে চিকিৎসাধীন ডা. ওয়াহিদুজ্জামান এবং অপরটি দেয়া হয় সিএমএইচে হা-মীম গ্রুপের এমডি এ কে আজাদকে। তারা এখন ভালো আছেন বলেও জানান চিকিৎসক।
এ বিষয়ে একে আজাদের ব্যক্তিগত সহকারী মো. নজরুল গণমাধ্যমকে বলেন, তিনি একটু অসুস্থ, এখন বাসায় অবস্থান করছেন।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজাদ ছাত্রজীবনে যুক্ত ছিলেন বাম রাজনীতিতে। গত কয়েকটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে আজাদের নাম সংবাদমাধ্যমে এলেও তার নির্বাচন করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একে আজাদ করোনায় আক্রান্ত হয়েছেন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৩০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০