সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

মাইক্রো বাসে সপরিবারে পালিয়ে এলেন করোনা রোগী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম থেকে সপরিবারে পালিয়ে কুমিল্লার লাকসামে গ্রামের বাড়িতে চলে এসেছেন এক ব্যবসায়ী। আজ শনিবার খবর পেয়ে তাৎক্ষনিক লাকসাম উপজেলা প্রশাসন ওই ব্যক্তির বাড়ি গিয়ে পুরো বাড়িটি লকডাউন করে দেন। এ ছাড়া চট্টগ্রাম থেকে আসা ওই ব্যবসায়ী পরিবারের অপর সদস্যসহ বাড়ির অন্যান্যদের নমুনা সংগ্রহ করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল (কুমেক) ল্যাবে পাঠিয়েছেন।
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ৩৮ বছর বয়সী ওই ব্যবসায়ী পরিবার নিয়ে চট্টগ্রাম থাকেন। সেখানে বন্দরটিলা বাজারে তার ইলেক্ট্রনিক্স দোকান রয়েছে। কয়েকদিন থেকেই তিনি জ্বর, গলাব্যাথা ও সর্দি-কাশিতে ভূগছেন। করোনা উপসর্গের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য গত বুধবার তিনি চট্টগ্রামের ফৌজদারহাট জেনারেল হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা দেন।
এদিকে নমুনার রিপোর্ট আসার আগেই তিনি একটি মাইক্রোবাস ভাড়া করে গতকাল শুক্রবার গভীর রাতে স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই এবং গৃহকর্মীকে নিয়ে চট্টগ্রাম থেকে পালিয়ে লাকসামের গ্রামের বাড়িতে চলে আসেন।
অপরদিকে আজ শনিবার চট্টগ্রাম প্রশাসনের পক্ষ থেকে ওই ব্যবসায়ীর করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করা হয়। বিষয়টি লাকসাম উপজেলা ও পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্যবিভাগ অবহিত হওয়ার পর তাৎক্ষনিক ওই গ্রামে গিয়ে চট্টগ্রাম থেকে পালিয়ে আসা করোনা আক্রান্ত ওই ব্যবসায়ীর বাড়িটি লকডাউন করে দেন। এ সময় আক্রান্ত ওই ব্যবসায়ীকে হোম আইসলোশানে রেখে চিকিৎসা শুরু করেন। এ ছাড়া ওই ব্যবসায়ী পরিবারের চট্টগ্রামফেরত ও বাড়িতে থাকা সকল সদস্যদেরসহ কমপক্ষে ১০ জনের শারীরিক অবস্থা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল (কুমেক) ল্যাবে পাঠানো হয়েছে।

এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী ওই ব্যবসায়ীর বাড়ি লকডাউন করে আক্রান্ত ওই ব্যক্তিকে হোম আইসলোশানে রেখে চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাইক্রো বাসে সপরিবারে পালিয়ে এলেন করোনা রোগী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৪৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০