সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বরগুনা সাংবাদিকদের জেলা প্রশাসকের ঈদ উপহার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি
চলমান করোনা ও সুপার সাইক্লোন আম্পান পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক দায়িত্ব পালন করায় বরগুনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে পবিত্র ঈদ-উল-ফিতর পূর্ববর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। শনিবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে সাংবাদিকদের পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে শুভেচ্ছা উপহার বিতরণ করেন জেলা প্রশাসক।
এ উপলক্ষে এক মতবিনিময়সভায় বরগুনায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর হোসেন সজল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জালাল উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট সাহেল হাফিজ এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট এম মজিবুল হক কিসলু।
সভায় বরগুনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইতোপূর্বে করোনাভাইরাসের কারনে কর্মহীন হয়ে পরা বরগুনার চার হাজার পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে বরগুনা স্থানীয় সার্কিট হাউজ ময়দানে এ উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। চলমান করোনা পরিস্থিতি ও সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত এসব পরিবারগুলো জেলা প্রশাসকের কাছ থেকে এ উপহার সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনা সাংবাদিকদের জেলা প্রশাসকের ঈদ উপহার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৩৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০