সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

পিরোজপুরে রাতের আঁধারে ভাইকে হাতুড়িপেটা করে বোনকে ধর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলায় বাড়ি ফেরার পথে এক যুবককে (২২) হাতুড়িপেটা ও তার বোনকে (২৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন শিকদারের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের বিরোধ রয়েছে। হামলার শিকার ওই যুবক দেলোয়ার হোসেন শিকদারের অনুসারী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে ওই যুবক গ্রামের এক বাড়িতে মাছ বিক্রি করে বোনকে নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত আটটার দিকে পূর্ব শত্রুতার জের ধরে সিদ্দিকুর রহমানের ভাই কামাল গাজীর নেতৃত্বে ছয় থেকে সাতজন লোক ওই যুবকের ওপর হামলা করে হাতুড়িপেটা করেন এবং তার বোনকে মারধর করেন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে হাসপাতালে নেওয়ার পর ওই তরুণী দুজনের বিরুদ্ধে তাকে ধর্ষণের অভিযোগ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, গতকাল রাতে আহত ভাইবোনকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকালে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে। পিরোজপুর সদর হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়েছে। আহত যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
জানতে চাইলে আহত যুবক বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে জামাল বায়াতী, জিয়াদুল শিকদার, শাহিন হাওলাদার ও কামাল গাজীর নেতৃত্বে আমার ওপর হামলা চালানো হয়। এ সময় আমার বোনকে দুই ব্যক্তি ধর্ষণ করেছে।’
তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন কামাল গাজী। তিনি বলেন, ‘মারামারির ঘটনা ঘটেছে। এখন আমাদের হয়রানি করতে ধর্ষণের অভিযোগ করা হচ্ছে। ঘটনার সময় মেয়েটি ছিল না। ভাইকে মারার খবর পেয়ে সে ঘটনাস্থলে আসে।’
এ ব্যাপারে কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. রেজাউল করিম বলেন, শুক্রবার রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মারপিটের ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে ওই নারীকে ধর্ষণের অভিযোগ শোনা গেলেও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুরে রাতের আঁধারে ভাইকে হাতুড়িপেটা করে বোনকে ধর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০