সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

মক্কা মদিনার দুই মসজিদে ঈদের নামাজ, অংশ নিতে পারবেন না মুসল্লিরা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০ ২০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: সৌদি আরবের মক্কা এবং মদিনার পবিত্র দুই মসজিদে ঈদুল ফিতরের নামাজ হলেও সাধারণ জনগণ অংশ নিতে পারবে না। শনিবার সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পুরোপুরি প্রতিরোধ এবং পূর্ব সতর্কতামূলক স্বাস্থ্যবিধি মেনে মক্কার কাবা এবং মদিনার মসজিদে নববিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ইসলাম ধর্মের পবিত্র এ দুই মসজিদে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ থাকবে না।
দুই মসজিদের প্রেসিডেন্ট শেখ ডা. আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি বলছে, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ পবিত্র দুই মসজিদে ঈদুল ফিতরের নামাজের অনুমতি দিয়েছেন।
আল সুদাইস বলেন, নামাজের মহান রীতিকে সেখানে পুনরায় ফেরানোর জন্য দুই মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ কতটা মরিয়া চেষ্টা করছেন এই সিদ্ধান্ত সেটি তুলে ধরছে।
সৌদি আরবের অন্যান্য মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না। তবে মুয়াজ্জিনরা ভোরবেলা থেকে ঈদের নামাজ পর্যন্ত মাইকে ঈদের তাকবির প্রচার করছেন।
করোনাভাইরাসের বিস্তার রোধে সৌদি সরকার পবিত্র এ দুই মসজিদে তারাবিহ এবং তাহাজ্জুদের নামাজ মুসল্লিদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে মসজিদের সংশ্লিষ্ট কমিটির কিছু সদস্যের উপস্থিতিতে সেখানে তারাবিহ এবং তাহাজ্জুদ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মক্কা মদিনার দুই মসজিদে ঈদের নামাজ, অংশ নিতে পারবেন না মুসল্লিরা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:১৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০