সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

সাবেক ২ জামাতাকে দিয়ে নিজের মেয়েকে ‘গণধর্ষণ’ করালেন মা! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের সখীপুরে সাবেক দুই জামাতাকে দিয়ে নিজের মেয়েকে ‘গণধর্ষণ’ করানোর অভিযোগ উঠেছে অজুফা খাতুন নামে এক নারীর বিরুদ্ধে। গত সোমবারের এই ঘটনার পর গতকাল মঙ্গলবার মা ও সাবেক দুই স্বামীর বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। আসামিদের মধ্যে তিনজনকে এই দিন রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে সখীপুর থানা পুলিশ। আসামিদের মধ্যে অজুফা খাতুনসহ গ্রেপ্তারকৃত অপর দুজন হলেন আবদুল কাদের (৫৫), তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আবদুর রহমান (৩৯), তার বাড়ি উপজেলার কচুয়া গ্রামে। বাকি তিন আসামি পলাতক রয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে অজুফা খাতুন নিজের মেয়েকে কবিরাজ বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে উপজেলার কীর্ত্তণখোলা ধুমখালি বেইলি ব্রিজের কাছে নিয়ে যান। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা হেলমেট পরা দুই যুবকের কাছে কৌশলে মেয়েকে তুলে দেন। যুবকদ্বয় একটি মোটরসাইকেলযোগে তাকে পৌর শহরের একটি পরিত্যক্ত দোকান ঘরে নিয়ে যান।

এজাহারে আরও বলা হয়, দোকান ঘরে ওই নারীর সাবেক স্বামী আবদুল কাদের ও আবদুর রহমান আরও তিনজনকে নিয়ে পালাক্রমে তাকে গণধর্ষণ করে। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে ওই নারীকে বিবস্ত্র অবস্থায় সেখানেই ফেলে রেখে যান তারা। রাত ১টার দিকে ভুক্তভোগী পাশের একটি বাড়িতে গেলে লোকজন তাকে কাপড় পরিয়ে দেয়। পরে নিজের বর্তমান স্বামীকে খবর দিলে তিনি গিয়ে তার স্ত্রীকে উদ্ধার করে নিয়ে যান।

মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এএইচএম লুৎফুল কবির উদয় বলেন, ‘ভুক্তভোগী গৃহবধূর দেওয়া তথ্য ও দায়ের করা মামলার ভিত্তিতে মঙ্গলবার রাতে অজুফা, আবদুল কাদের ও আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাবেক ২ জামাতাকে দিয়ে নিজের মেয়েকে ‘গণধর্ষণ’ করালেন মা! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০