সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: দেশের পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এটা বরাদ্দ দেয়া হয়। দেশের ৩২৮টি পৌরসভার ১২ হাজার ৫১৯ কর্মকর্তা-কর্মচারী ও আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগকৃত আরও ২০ হাজার পরিচ্ছন্নতা কর্মী এই সুবিধার আওতায় আসবেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় গত ২৬ মার্চ হতে দেশে সরকারি/বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাধারণ ছুটি চলছে। নানা প্রতিকূলতার মধ্যে ৩২৮টি পৌরসভা তাদের সীমিত সম্পদ নিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় নানা চ্যালেঞ্জ নিয়ে পৌর এলাকায় নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ, পরিচ্ছন্নতা কার্যক্রম, কোয়ারেন্টাইন ও জনসাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ, জীবানুনাশক স্প্রেকরণ, মৃত ব্যক্তির লাশ দাফন এবং কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণে পৌর কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এছাড়া, করোনা সংক্রমণ প্রতিরোধের পাশাপাশি বর্তমানে ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশা দমনে তারা সক্রিয়ভাবে কাজ করছে।

জানা গেছে, বর্তমানে পৌরসভার রাজস্ব আদায় সন্তোষজনক পর্যায়ে না থাকায় অধিকাংশ পৌরসভার বেতনভাতা বকেয়া ছিলো। করোনা পরিস্থিতির কারণে পৌরসভার নিয়মিত রাজস্ব আদায়ের খাত হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, হাট-বাজারের ইজারা প্রদান দোকানভাড়াসহ যাবতীয় রাজস্ব আয় প্রায় দুইমাস যাবত বন্ধ রয়েছে। এছাড়াও জরুরি সেবা প্রদানের জন্য ব্যয় বৃদ্ধি পেয়েছে এতে প্রায় সকল পৌরসভার কর্মকর্তা/কর্মচারীদের বেতন ভাতা প্রদান দুরূহ হয়ে পড়েছে। বেতন না পেয়ে দুই মাস পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করেছেন। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি গোচর হলে তিনি অনুদান প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০