সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

করোনার জন্য প্রধানমন্ত্রীকে ফোন করেছেন চীনের প্রেসিডেন্ট। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এসময় বাংলাদেশে করোনাভাইরাস মোকাবিলায় অভিজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি। বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ বুধবার বিকেলে ফোন করেন শি জিনপিং। সে সময় বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় চীন থেকে অভিজ্ঞ দল পাঠানোর ইচ্ছা প্রকাশ করেন।

এদিকে করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে লিখিত বার্তা দিয়েছে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ। তাতে বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও জনগণ করোনাভাইরাস মোকাবিলার চীনের জনগণকে বিভিন্নভাবে সর্বাত্মক সহায়তা প্রদান করেছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার সময় সহমর্মিতা ও সংহতি জানিয়ে চীনা রাষ্ট্রপতি শি জিং পিংকে চিঠি পাঠিয়েছিলেন। চীনের জনগণ সংকটকালীন তার মহানুভবতাকে সারাজীবন স্মরণ রাখবে।

বার্তায় চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলা হয়, চীনের সংকটকালে বাংলাদেশ যেভাবে চীনের পাশে দাঁড়িয়েছে, একইভাবে চীন সরকার বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে। বাসস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনার জন্য প্রধানমন্ত্রীকে ফোন করেছেন চীনের প্রেসিডেন্ট। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০