করোনা দুর্যোগের মাঝেও সাহসিকতার মধ্যে আজিজের হোটেল খোলা, ধরা খেলো প্রেমিক যুগল। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০১:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ১০৯ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স:: বরিশালে করোনা দুর্যোগের মাঝেও চালু রয়েছে আজিজের আবাসিক হোটেল। প্রশাসনের পক্ষ থেকে হোটেল চালু রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও তা যে পাত্তাই পাচ্ছে না আজিজের কাছে। স্বাভাবিক দিনের মতোই তিনি শহরের মহসিন মার্কেট এলাকাসহ বিভিন্ন স্থানে অন্তত ৫টির বেশি হোটেল এখনও চালিয়ে যাচ্ছেন। এই খবর থানা পুলিশের অপরাপর সদস্যদের কাছে কমবেশি জানা থাকলেও আজিজ ছিলেন নিরাপদে। কিন্তু শেষতক রেহাই মেলেনি। এবার আনসার সদস্যদের একটি টিম মহসিন মার্কেটের ওই হোটেলে হানা দিলে আজিজ ধরা না পড়লেও সেখান থেকে প্রেমিক যুগল আটক হয়েছে। পরে কোতয়ালি থানা পুলিশের একটি টিম গিয়ে ওই প্রেমিক যুগলকে আটক করে নিয়ে আসে। এসময় পালিয়ে রক্ষা পেয়েছে হোটেলের স্টাফরা।
জানা গেছে- করোনা মহামারির মাঝে মঙ্গলবার অপরাহ্নে হোটেলটিতে মানুষের যাতায়াত দেখে আনসার সদস্য সাইদুল ইসলামসহ তিনজন সেখানে হানা দেন। এসময় সামাজিক দুরত্ব না থাকা ও লোকজন দেখে ওই আনসার সদস্য থানায় খবর দিয়ে পুলিশের একটি যাওয়ার আগে হোটেল স্টাফসহ অন্তত ১০জন পালিয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে প্রেমিক যুগলকে আটক করে নিয়ে আসে।
আনসার সদস্য সাইদুল ইসলাম জানান, রসুলপুরে ঘূর্ণিঝড় সংক্রান্ত ডিউটি শেষে তারা তিনজন অফিসে ফিরছিলেন। ওই সময় আজিজের মালিকানাধীন ভোলা হোটেলে জনসমাগমের আলামত পেয়ে সেখানে উপস্থিত হন। কিন্তু এর আগে খবর পেয়ে স্টাফসহ অন্তত ১০ জন পালিয়ে গেছেন। পরে কোতয়ালি মডেল থানায় খবর দিলে সেখান থেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজান সঙ্গীয় ফোর্সসহ এসে প্রেমিক যুগলকে আটক করেন। পুলিশ কর্মকর্তা জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
একটি সূত্র জানায়- আজিজের মালিকানাধীন ৫ আবাসিক হোটেল এই করোনা দুর্যোগের মাঝেও খোলা থাকছে। অন্য মালিকদের হোটেলের বিষয়ে পুলিশ-প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও আজিজ যেন থেকে যাচ্ছে নিরপাদে। এনিয়ে হোটেল মালিকদের মাঝে ক্ষোভ রয়েছে।


























