সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

করোনা উপসর্গ নিয়ে রাতে স্ত্রীর মৃত্যু সকালে স্বামী। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ২০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: চাঁদপুর শহরে কয়েক ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে শহরের চিত্রলেখা এলাকার নিজ বাড়িতে স্ত্রী রাবেয়া বেগম (৭২) ও মঙ্গলবার (১৯ মে) ভোর ৫টায় স্বামী মুজিবুর রহমান পাটোয়ারী মারা গেছেন। তাদের এক ছেলে ও নাতি করোনায় আক্রান্ত।
গত রোববার (১৭) সকালে করোনা পরীক্ষার জন্য বৃদ্ধ স্বামী-স্ত্রীর নমুনা সংগ্রহ করা হয়েছিল। তবে তাদের রিপোর্ট এখনও আসেনি। এ কারণে চাঁদপুর শহরতলির আশিকাটি গ্রামের বাড়িতে বিশেষ ব্যবস্থায় রাবেয়া বেগমকে সোমবার রাতে আর মুজিবুর রহমান পাটোয়ারীকে মঙ্গলবার সকালে দাফন করা হয়েছে।
তাদের ছেলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক (পিআর) আনোয়ার হাবিব কাজল বলেন, আমার মা সোমবার রাতে শহরের চিত্রলেখা এলাকার বাসায় মারা যান। এরপর রাত সাড়ে ৩টায় আশিকাটি ইউনিয়নের হোসেনপুরের গ্রামের বাড়িতে দাফন করে শহরের বাসায় আসি। এর দেড় ঘণ্টা পর মঙ্গলবার ভোর ৫টার দিকে মারা গেলেন বাবাও। আমার বাবা মুজিবুর রহমান পাটোয়ারী গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা পলিন জানান, মারা যাওয়া দুইজনের ছেলে এবং নাতির শরীরে ইতোমধ্যে করোনা শনাক্ত হয়েছে। যেহেতু তাদের পরিবারের দুইজন করোনা আক্রান্ত হয়েছেন এবং তাদেরও কিছু উপসর্গ ছিল তাই রোববার স্বামী-স্ত্রীর নমুনা সংগ্রহ করা হয়। তাদের রিপোর্ট এখনও আসেনি।
তিনি বলেন, মারা যাওয়া স্বামী-স্ত্রীকে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত নিয়ম অনুযায়ী দাফন করা হয়েছে। তাদের দাফন কাজে সার্বিক সহযোগিতা করেছে পুলিশ ও স্বাস্থ্য বিভাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা উপসর্গ নিয়ে রাতে স্ত্রীর মৃত্যু সকালে স্বামী। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১১:২৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০