সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

স্ত্রীকে নিয়ে হাসপাতালে স্বামী, ঘরে আগুন দিল দুর্বৃ্ত্তরা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: যশোরের শার্শায় মিজানুর রহমান নামে এক ব্যক্তির বসতবাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কাঠুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শার্শা থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মিজানুর রহমান।
মিজানুর রহমানের অভিযোগের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সিংগা গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে মিজানুর রহমান (৫২) দীর্ঘ ৭-৮ বছর ধরে উলাশী ইউনিয়নের কাঠুরিয়া গ্রামে ১৮ বিঘা জমি লিজ নিয়ে কুল চাষ ও সেখানে বসবাস করে আসছেন। ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আমান (৪৫), মৃত রব্বেল মিয়ার ছেলে মিলন হোসেন (৪৫), জাহাঙ্গীর হোসেনের ছেলে জব্বারুল (৪৫) ও জাহিদ (২২) দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন।
সোমবার সকালে আমান তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে তাকে হুমকি দেন। এ সময় তিনি তার অসুস্থ স্ত্রীকে নিয়ে একটি ক্লিনিকে ছিলেন। পরে খবর পান তার বসতবাড়িতে আমানরা একত্রিত হয়ে আগুন দিয়েছেন। আগুনে বসতবাড়িসহ অন্যান্য সবকিছু পুড়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
তবে অভিযোগের ব্যাপারে আমান বলেন, আমার নামে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তার ঘর পুড়েছে এটা সত্য। তবে কে বা কারা পুড়িয়েছে তা আমার জানা নেই। আমি মিজানকে ফোন দিয়ে সকালে একটি বিষয় জানতে চেয়েছিলাম মাত্র।
শার্শা থানার ওসি (তদন্ত) ফরিদ ভূঁইয়া বলেন, বসতবাড়িতে আগুন দিয়েছে এ ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। তার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি যাবে। মঙ্গলবার সকালে পুলিশ যাবে। অভিযোগ পাইনি, পেলে দেখব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীকে নিয়ে হাসপাতালে স্বামী, ঘরে আগুন দিল দুর্বৃ্ত্তরা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৩০:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০