সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

লক্ষ্মীছড়িতে ৭৫ বস্তা ভিজিডি’র চাল জব্দ, ১৬টি কার্ড আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবারক হোসেন খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় অবিতরণকৃত ৭৫বস্তা ভিজিডি’র চাল জব্দ করা হয়েছে। ১৮ মে সোমবার লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে লক্ষ্মীছড়ি সদর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে গিয়ে ৩০ কেজি ওজনের ৭৫বস্তা চাল জব্দ করে সীল-গালা করে দেন।

খবরে প্রকাশ, লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনীর একটি গোয়েন্দা সংস্থার কাছে গোপন তথ্য আসে ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদ হতে গোপনে চাল পাচার হচ্ছে। বিষয়টি সাংবাদিরা জানার পর ইউনিয়ন পরিষদে সরেজমিনে গিয়ে এমন সত্যতা পেলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। ইউএনও তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে হাতে-নাতে পাচারকালে ২বস্তা চাল এবং ১৬টি কার্ড জব্দ করাসহ ৭৫বস্তা চাল সীল-গালা করে দেন। আরো ১৭৪টি কার্ড অবিতরণ রয়ে গেছে বলে ইউএনও’র তদন্তে বেরিয়ে আসে।

এ প্রসঙ্গে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা বলেন, ইউএনও’র নির্দেশে প্রকৃত কার্ডধারী না আসায় বিতরণ করা সম্ভব হয় নি।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল জানান, ঘটনাটি জানার সাথে সাথে অভিযান পরিচালনা করি এবং ঘটনার সত্যতার প্রমাণ পাওয়ার পর ৭৫বস্তা চাল জব্দ করে কক্ষটি সীল-গালা করে দেয়া হয়েছে। জেলা প্রশাসকের পরামর্শ ও নির্দেশক্রমে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য গত কিছ দিন ধরে লক্ষ্মীছড়ি ইাউনিয়ন পরিষদ হতে চাল বাহিরে পাচার হচ্ছে এমন তথ্য আসলেও কোনোভাবেই ধরা যাচ্ছিল না। গতকাল রবিবার লেবারের মাধ্যমে চাল পাচার করা হয়। আজ সোমবার একই কায়দায় অত্যন্ত গোপনে এক বস্তা, এক বস্তা করে লেবারের মাধ্যমে পাচার হচ্ছিল। সেনা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমেই সরেজমিনে গিয়ে ইউপি সচিব কমল কৃষ্ণ চাকমাকে জিগ্যোস করলেও সম্পূর্ন অস্বীকার করেন। এর পর চলে তথ্য উদঘাটনের কাজ। এতেই বেরিয়ে আসে চাল পাচারের রহস্য।

লক্ষ্মীছড়ি ইউনিয়নে মোট ৭৪০টি কার্ড রয়েছে। প্রতিজনে ৩০ কেজি হারে বিনামূূল্যে এ চাল উত্তোলন করে নিয়ে যাওয়ার কথা। কিন্তু রহস্যজনক কারণে ইউনিয়ন পরিষদে অবিতরণ রয়েছে এবং এক শ্রেনীর ব্যবসায়ীরা ইউপি সচিবকে হাত করে গোপনে পাচার করে আসছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লক্ষ্মীছড়িতে ৭৫ বস্তা ভিজিডি’র চাল জব্দ, ১৬টি কার্ড আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৩৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০