সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক করোনা আক্রান্ত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০ ২৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার বিকালে ‘নিপসম’ থেকে এ রিপোর্ট পাওয়া পর থেকে সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন তিনি। জেলা প্রশাসক বলেন- “কোনো রকম উপসর্গ এখনও দেখা যায়নি। আপনারা সবাই দোয়া করবেন।”
তিনি জানান, এরআগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস সোয়েবের করোনাভাইরাস শনাক্ত হয়। তার সাথে মিটিং করার কারণে জেলা প্রশাসনের সব কর্মকর্তাসহ ২৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। গত ১৪ মে জেলা প্রশাসকের নমুনা পরীক্ষার জন্য নিপসম এ পাঠানো হয়।

এরমধ্য থেকে রোববার জেলা প্রশাসক ছাড়াও প্রশাসনের আরেক কর্মকর্তার করোনাভাইরাস ধরা পড়েছে। তিনি ৪২ বছর বয়সী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক। তিনিও তার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন জানান প্রশাসনের এ কর্মকর্তা।

মনিরুজ্জামান তালুকদার সম্মুখযোদ্ধা হিসাবে মুন্সীগঞ্জ জেলার করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এছাড়া কর্মহীন দরিদ্র মানুষের কাছে যথাযথভাবে মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বেদে সম্প্রদায়সহ তৃণমূল মানুষকে মানবিক সহায়তা পৌঁছাতে সরেজমিন বিভিন্ন এলাকায়ও যান তিনি। জেলাবাসীর স্বার্থে সরকারের বিভিন্ন নির্দেশনা বাস্তবায়নে মাঠপর্যায়ে নানা পদক্ষেপ গ্রহণও করেন।

রোববার বিকালে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, ২৩৪টি নমুনার রিপোর্ট আসে রোববার। ‘নিপসম’ থেকে ১৪ ও ১৫ মে পাঠানো নমুনার এ রিপোর্টে ৩৭ জনের কোভিড-১৯ ধরা পড়েছে।

এরমধ্যে সিরাজদিখানের দুইজনের ও সদরে একজনের ফলোআপ রয়েছে। নতুন ৩৫ জনের মধ্যে শ্রীনগর উপজেলায় ৩, গজারিয়ায় উপজেলায় ৬, সিরাজদিখান উপজেলায় ৫, টঙ্গীবাড়ি উপজেলায় ৫, লৌহজং উপজেলায় ৩ ও সদর উপজেলায় ১২ জনের করোনাভাইরাস পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩৯৯ জনে।

নতুন করে শ্রীনগরে একজন সুস্থ হওয়ায় জেলায় ৫৩ জন করোনাভাইরাস জয় করলেন বলেও জানান তিনি।’
সূত্র: বিডিনিউজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক করোনা আক্রান্ত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০