ভালুকায় ৪র্থ ধাপে কর্মহীনদের মুখে হাসি ফোটাতে ঈদ উপহার বিতরণ করেন হাতেম খান। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০২:৪৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০ ২২২ বার পড়া হয়েছে

এস এম সুজন খানন( বিশেষ প্রতিনিধি):- ১৭মে ভালুকা পৌর সভার ২নং ওয়ার্ডে গিয়ে নানা পেশার অসহায় মানুষের মাঝে ৪র্থ ধাপে সকালে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন বিএনপি নেতা আলহাজ্ব হাতেম খান । পৌর সভার ৪নং ওয়ার্ডে ৬৫০পরিবারের মাঝে মেয়র পার্থী আলহাজ্ব হাতেম খান নিজে উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ।
ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ সহ বিভিন্ন প্রিন্ট ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন । আলহাজ্ব হাতেম খান বলেন, বর্তমানে সারা বিশ্ববের ন্যায় বাংলাদেশেও বৈশ্বিক করোনা ভাইরাস নামক মহামারিতে সাধারণ খেটে খাওয়া মানুষ দিশেহারা ঠিক সেই মুহুর্তে ঘরবন্দি কর্মহীন অসহায় সাধারণ মানুষের পাশে থেকে নিজ অর্থায়নে এসংকটময় মুহুর্তে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানব সেবা করে যেতে চাই । সেই লক্ষ্যে করোনা পরিস্থিতির শুরু থেকে এর আগে করোন প্রতিরোধে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ।
তিনি আরো বলেন, সামান্য ৬প্রকার ঈদ সামগ্রী বিতরণে মানুষের মুখে যে হাসি দেখেছি তাতেই আমার শান্ত। এই পবিত্র রমজান মাসে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আমার সামান্য ঈদ উপহার তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি ।






















