সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

মেয়র হিসেবে তাপসের পথচলা শুরু হলো। সামনে অনেক চ্যালেঞ্জ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্বভার গ্রহণ করেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শনিবার বেলা একটায় ডিএসসিসির নগর ভবনে সীমিত পরিসরে অনাড়ম্বরভাবে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হকের কাছ থেকে মেয়রের দায়িত্ব বুঝে নেন তিনি। এর মধ্য দিয়ে মেয়র হিসেবে তাপসের পথচলা শুরু হলো।
তাপসের মিডিয়া সমন্বয়কারী সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগ ঢাকা দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, নগর আওয়ামী লীগ নেতা মোরশেদ কামাল, ফরিদউদ্দিন আহমেদ রতন এবং করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা।

গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচিত হন শেখ ফজলে নূর তাপস। এর আগে তিনি ঢাকা-১০ সংসদীয় আসনের সংসদ সদস্য ছিলেন। সাংসদ পদ থেকে পদত্যাগ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে ডিএসসিসির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেনকে হারিয়ে তিনি মেয়র নির্বাচিত হন।

এদিকে গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে ঢাকা উত্তরে মেয়র পদে নৌকা প্রতীকে জয়ী আতিকুল ইসলাম গত বুধবার দায়িত্ব গ্রহণ করেন।

নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব পালনের মেয়াদ হবে পাঁচ বছর। নির্বাচন সম্পন্ন হওয়ার পর করপোরেশনের প্রথম বোর্ডসভা অনুষ্ঠানের দিন থেকে এ দায়িত্ব শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেয়র হিসেবে তাপসের পথচলা শুরু হলো। সামনে অনেক চ্যালেঞ্জ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:২৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০