র্যাব-এর অভিযানে মাদকসহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৩:৫০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০ ১২৮ বার পড়া হয়েছে

বরিশাল র্যাব-৮ এর অভিযানে মাদকসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১৬ মে ২০২০ তারিখ ঝালকাঠি জেলার সদর থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৫০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঝালকাঠি জেলার সদর থানাধীন পালবাড়ি লঞ্চঘাটে জনৈক জয়নাল আবেদীন এর খাবার হোটেলের সামনে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ১৬ মে ২০২০ তারিখ আনুমানিক ১৫২৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১(এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ তুহিন হাওলাদার(৩৮), পিতাঃ মৃত আদম আলী হাওলাদার, সাং- পালবাড়ি, ঝালকাঠি পৌরসভার ৪নং ওয়ার্ড, থানা- সদর, জেলা- ঝালকাঠি বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ তুহিন হাওলাদার(৩৮) এর নিকট থেকে ৭৯ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৭,২৭০/- টাকা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল এর পক্ষ থেকে ধৃত আসামীর বিরুদ্ধে ঝালকাঠি জেলার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


























