বরগুনা থেকে ০১ জন জেএমবি’র সক্রিয় সদস্য গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ১০:২৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০ ১০৭ বার পড়া হয়েছে

র্যাব-৮ এর অভিযানে বরগুনা থেকে ০১ জন জেএমবি’র সক্রিয় সদস্য গ্রেফতার।র্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল ১৬ মে ২০২০ তারিখ ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনা সদর থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এর দাওয়াতি শাখার এক জন সক্রিয় সদস্য মোঃ বাদল(৩৫), পিতা-আব্দুল মজিদ, সাং-নলী চরকগাছিয়া, থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশাল, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে গমন করে গোপন মিটিং, লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এছাড়া বিভিন্ন সময় পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও ধৃত আসামীর বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়।
গ্রেফতারকৃত মোঃ বাদল এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তার অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব-৮ তৎপর রয়েছে।


























