সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

হয়তো পৃথিবীর করোনামুক্ত গড়া সম্ভব নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: করোনামুক্ত পৃথিবী হয়তো কখনোই গড়া সম্ভব নয়, এমনটাই মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বর্তমানে বহু দেশই ধীরে ধীরে লকডাউন তোলার পথে। এর ফলে যে ফের একবার করোনার প্রাদুর্ভাব বাড়তে পারে তা সতর্ক করেই ডব্লিউএইচও জানায়, করোনাকে সঙ্গী করেই আগামী দিনে আমাদের বাঁচতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমার্জেন্সি ডিরেক্টর মাইকেল রায়ান এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে বলেন, ‘মানব সভ্যতার একটি নতুন ভাইরাসের অনুপ্রবেশ ঘটেছে। ফলে এটা কবে কমবে সেটা নিয়ে ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন। হয়তো এই ভাইরাসটি কখনোই যাবে না। আমাদের এটাকে নিয়েই বাঁচতে হবে। ঠিক যেমন এইচআইভি যায়নি, আমরা সেটার সঙ্গে বাঁচতে শিখে গেছি।’

তিনি আরও বলেন, ‘অনেকেই হয়তো ভাবছেন লকডাউনের পর ম্যাজিকের মতো সব ঠিক হয়ে যাবে। কিন্তু আদতে তা নয়। এতে হিতে বিপরীত হতে পারে। লকডাউন তোলার ব্যাপারে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। করোনা ভাইরাসের ফলে আমাদের ভালো গুণ যেমন প্রকাশ পাচ্ছে, তেমন খারাপ টাও পাচ্ছে। প্রাচীর মানুষ যারা আমাদের সাহায্য করতে চাইছেন, তাদের ওপর হামলা হচ্ছে। এটা একেবারেই অনুচিত। এটা থেকে বিরত থাকতে হবে আমাদের।’
প্রসঙ্গত, গত বছর শেষের দিকে চীনের উহানে প্রথম এই নোভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। সেখানে বর্তমানে এই নোভেল করোনার দাপট অনেকটা কমলেও সারা পৃথিবীর অবস্থা বেশ খারাপ। এখনও পর্যন্ত ৪৪ লক্ষের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত, প্রাণ হারিয়েছেন প্রায় তিন লক্ষ মানুষ। সূত্র : আল-জাজিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হয়তো পৃথিবীর করোনামুক্ত গড়া সম্ভব নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৩৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০