সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

পটুয়াখালী ডিবি পুলিশের খাঁচায় বিরল প্রজাতির তক্ষক সহ ৪ বন্যপ্রাণী পাচারকারী”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-

গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী ডিবি পুলিশের একটি চৌকস দল জানতে পারে যে, একটি বন্যপ্রাণী পাচারকারী দল বিরল প্রজাতির তক্ষক পাচার করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দলটি পাচারকারীদের পিছু নেয়। নিরলস প্রচেষ্টা ও গোয়েন্দাবৃত্তি অব্যহত রাখার পর গতকাল ১৩ মে ২০২০, রাত অনুমান ২১:৩০ ঘটিকায় কলাপাড়া থানাধীন পৌরসভাস্থ মার্কাজুল তাওফিজ মডেল মাদ্রাসা ভবনের সামনে থেকে ১। মোঃ জাকারিয়া আকন (৪০) পিতা-মৃত আঃ গফুর আকন, সাং-কাউয়ারচর, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী ২। রিয়াজ উদ্দিন আকন (৪২) পিতা-মৃত গনি আকন, সাং-পূর্ব মধুখালী, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী ৩। জলিল মৃধা (৩৫) পিতা-মৃত রুস্তম আলী মৃধা, সাং-বৌদ্ধপাড়া, থানা-কলাপাড়া , জেলা-পটুয়াখালী ৪। মোঃ সুজা (৩৫) পিতা-শাহআলম হাং, সাং-বৌদ্ধপাড়া, থানা-কলাপাড়া, জেলা- পটুয়াখালীদেরকে হাতেনাতে গ্রেফতার করতঃ তাদের কাছ থেকে বিশেষ প্রক্রিয়ায় রক্ষিত অবস্থায় একটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করা হয় যার ওজন অনুমান ১৩০ গ্রাম এবং লম্বা অনুমান ১২.৫ ইঞ্চি।

আটককৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা উক্ত তক্ষক অপরাপর সহযোগীদের সহায়তায় পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকা থেকে কলাপাড়ায় এনেছে এবং এটি পাচার করার জন্য ক্রেতাদের সাথে যোগাযোগ করছিল।

উল্লেখ্য যে, তক্ষক একটি সরীসৃপ প্রজাতির প্রাণী। এর প্রকৃত নাম Tokay Gecko (Gekko Gecko)। পূর্ব এশিয়ার দেশ সমূহের তক্ষকের সাংস্কৃতিক ও ঔষধী গুরুত্ব রয়েছে। যে কারনে অবৈধ পাচারকারীরা অবৈধ অর্থ উপার্জনের লক্ষ্যে এটিকে একটি পাচারের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কলাপাড়া থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন এবং উক্ত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার করার প্রচেষ্টা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালী ডিবি পুলিশের খাঁচায় বিরল প্রজাতির তক্ষক সহ ৪ বন্যপ্রাণী পাচারকারী”

আপডেট সময় : ১০:৫৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০