সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বাসা ভাড়া দিতে না পারায় দুই শিশু সন্তানসহ এক নারীকে বাসা থেকে বের করে দেয় বাড়িওয়ালা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শাপলাবাগ এলাকায় বাসা ভাড়া দিতে না পারায় দুই শিশু সন্তানসহ এক নারীকে বাসা থেকে বের করে দেয়ার ঘটনা ঘটেছে। ফলে দুই সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন ওই নারী। খবর পেয়ে তাদেরকে থানায় নিয়ে সাহরি খাওয়ানোর পর বৃহস্পতিবার (১৪ মে) ভোরে বাসায় তুলে দিয়েছেন মৌলভীবাজারের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বলেন, বুধবার (১৩ মে) দিবাগত রাত ২টার দিকে সহকর্মীদের মাধ্যমে জানতে পারি দেড় মাসের বাসা ভাড়া দিতে না পারায় দুই শিশু সন্তানসহ এক নারীকে বাসার মালিক রাতে বাসা থেকে বের করে দিয়েছেন। পরে গিয়ে দেখি শ্রীমঙ্গল থানার সামনের মার্কেটের বারান্দায় দুই শিশুকে ঘুম পাড়িয়ে তাদের মা পাশে বসে রয়েছেন খোলা আকাশের নিচে। মশার কামড়ে দুই শিশু ঘুমের মধ্যে ছটফট করছে। এ দৃশ্য দেখে নিজেকে অপরাধী মনে হচ্ছিল।
এ ঘটনা সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামানকে জানাই। তিনি আজানের কয়েক মিনিট আগে ফোন দিয়ে জানান, তাদের সাহরি খাওয়ানো হয়েছে। যথা সম্ভব সাহায্য করা হয়েছে। এখন বাসায় তুলে দেয়া হবে। পরে তাদের বাসায় তুলে দিয়ে বাড়িওয়ালাকে সতর্ক করে দেন পুলিশ কর্মকর্তা আশরাফুজ্জামান।
এ বিষয়ে মৌলভীবাজারের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান বলেন, কেউ এই সংকটের সময় বাসা ভাড়ার জন্য বের করে দিতে পারেন না। বাড়িওয়ালার সমস্যা থাকলে তাকে প্রয়োজনে আমাদের পক্ষ থেকে সাহায্য করা হবে। কিন্তু অমানবিক কাজ হতে দেয়া যাবে না।
তিনি বলেন, আমি ঘটনাটি শুনে রাতেই তাদের জন্য খাবারের ব্যবস্থা করি। পরে শাপলাবাগ রেললাইনের পাশের ওই বাসায় গিয়ে বাসার মালিককে ডেকে তুলে কঠোরভাবে সতর্ক করে দিয়েছি। বাসায় তুলে দিয়ে পুলিশের পক্ষ থেকে চাল, ডাল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং নগদ টাকা তাদের হাতে তুলে দিয়েছি। যে কোনো সময় খাবার না পেলে থানায় যোগাযোগ করতেও বলেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাসা ভাড়া দিতে না পারায় দুই শিশু সন্তানসহ এক নারীকে বাসা থেকে বের করে দেয় বাড়িওয়ালা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৩৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০