সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

আওয়ামী লীগ নেতা লোহার শেকলে বেঁধে ইটভাটার শ্রমিককে নির্যাতন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: খাগড়াছড়ির গুইমারায় লোহার শেকলে বেঁধে ইটভাটার শ্রমিককে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে ভাটার ম্যানেজারকে আটক করেছে পুলিশ। বুধবার খাগড়াছড়ির গুইমারা ফোর স্টার ইটভাটায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বকেয়া মজুরির কারণে ইটভাটার কাজ না করায় প্রভাবশালী ভাটার ম্যানেজার লোহার শেকল দিয়ে দুই শ্রমিককে বেঁধে রাখে।
স্থানীয়রা জানায়, ফোর স্টার ইটভাটাটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ চার প্রভাবশালী ব্যবসায়ীর। ওই ভাটায় মাটিরাংগা উপজেলার রসুলপুর এলাকার বাসিন্দা হেলাল মিয়া ও আলাল মিয়া দীর্ঘদিন কাজ করতেন। কাজের টাকা বাকি পড়ায় তারা কাজ করতে না চাওয়ায় ম্যানেজার মাহবুব হোসেন লোহার শেকল পায়ে লাগিয়ে তাদের বেঁধে রাখে। পরে পরিবারের লোকজন খবর পেয়ে ইটভাটা থেকে তাদের উদ্ধার করে।

ইটভাটার শেয়ারহোল্ডার জনার্দন সেন বলেন, শ্রমিকরা টাকা নিয়ে কাজ না করায় ম্যানেজার তাদের শেকল দিয়ে আটকে রাখে। বিষয়টি আমাদের জানা ছিল।

গুইমারা থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিক দু’জনকে উদ্ধার করেছে। এ ঘটনায় ইটভাটার ম্যানেজার মাহবুবকে আসামি করে মামলা রুজু করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লীগ নেতা লোহার শেকলে বেঁধে ইটভাটার শ্রমিককে নির্যাতন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:২৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০