সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

সৌদি আরবে ঈদুল ফিতরের আগের দিন থেকে মোট পাঁচদিন লকডাউনের ঘোষণা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০ ৩১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: সৌদি আরবে মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে আসন্ন ঈদুল ফিতরের আগের দিন থেকে মোট পাঁচদিন লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, রমজান মাসের শেষে আগামী ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত পুরো সৌদি আরব জুড়ে এ লকডাউন বলবৎ থাকবে।

এর আগে গত ২৩ মার্চ ২১ দিনের কারফিউ জারি করে দেশটির সরকার। এরপর করোনার প্রাদুর্ভাব না কমায় ক্রমান্বয়ে বাড়ানো হয়েছে এর মেয়াদ।

গত ২৬ এপ্রিল মক্কা ও এর আশপাশের এলাকা বাদে অন্য সব জায়গায় কারফিউ শিথিল করা হয়। এর আওতায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা নাগাদ মানুষজন চলাচল এবং দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়েছিল।

তার আগে গত ২ এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদ, মক্কাসহ অন্য বড় শহরগুলোতে ২৪ ঘণ্টার কারফিউ জারি হয়েছিল। প্রাথমিকভাবে শহরগুলোতে ১৫ ঘণ্টার কারফিউ জারির পর তা বাড়ানো হয়েছিল।

কিন্তু রমজান মাসের শুরুতে তা শিথিল করা হয়। তবে করোনাভাইরাসের প্রকোপ বেশি এমন এলাকাগুলো পূর্ণ লকডাউনেই রাখা হয়েছিল।

উল্লেখ্য, সৌদি আরবে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৯২৫ জনে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৪ জনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৌদি আরবে ঈদুল ফিতরের আগের দিন থেকে মোট পাঁচদিন লকডাউনের ঘোষণা।

আপডেট সময় : ০৯:৫১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০