ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০১:৩১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০ ২৬৭ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধিঃ আজ বুধবার সকাল সাড়ে ১১টায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর সম্মেলন কক্ষে হতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার), ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় ভিডিও কনফারেন্সিং-এ সংযুক্ত হোন রাজশাহী রেঞ্জাধীন জেলাসমূহের পুলিশ সুপারগণ। সভার শুরুতে সভাপতি মহোদয় প্রাণঘাতি করোনাভাইরাস প্রতিরোধে দেশপ্রেমিক শহিদ পুলিশ সদস্যগণের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং আক্রান্ত পুলিশ সদস্যগণের সার্বিক সুস্থতা কামনা করেন। করোনাভাইরাস প্রতিরোধে গৃহীত সকল কার্যক্রম বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ সুপারগণকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভাপতি মহোদয় উক্ত সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য, এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মিরাজ উদ্দিন আহম্মেদ বিপিএম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম), রাজশাহী রেঞ্জ, কমান্ড্যান্ট (এসপি), আরআরএফ, রাজশাহীসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।






















