রিকশাওয়ালা বৃদ্ধকে ভালোবেসে বিয়ে করছে অষ্টম শ্রেণির এক ছাত্রী। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৩:১৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ২৯৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:: রিকশাওয়ালা বৃদ্ধকে ভালোবেসে বিয়ে করছে অষ্টম শ্রেণির এক ছাত্রী। গত রোববার ঘটনাটি ঘটেছে কুমিল্লায়।
লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ২ নং ওয়ার্ড পেরুল গ্রামের দীঘির পাড় বাড়ির শামছুল হক শামু (৬৫) পশ্চিম পেরুল গ্রামের ইমান আলীর মেয়ে মরিয়ম আক্তারকে কুমিল্লায় নিয়ে ৫ লাখ টাকা দেনমোহর ও ১ লাখ টাকা উসুল দিয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৭ নম্বর ওয়ার্ড কাজী মুজিবুর রহমানের অফিসে বিয়ে করেন।
জানা গেছে, মরিয়ম আক্তার পেরুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া আসার সময় মরিয়ম প্রায় শামছুল হক শামুর রিকশায় করে যাতায়াত করত। যাতায়াত করতে করতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওটে। শামুর ছোট মেয়েও একই ক্লাসের ছাত্রী।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত বলেন, এই ব্যাপারে আমি কিছুই জানি না। প্রথম আপনার থেকে শুনলাম, ঘটনাটি দেখে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে আজ ঘটনাটি নজরে পড়ে।






















