ফেসবুকে খবর পেয়ে বরিশাল নগরীর উত্তর আমানতগঞ্জে খাদ্য সামগ্রী নিয়ে হাজির নাইমুল হক এডিসি”
- আপডেট সময় : ০৪:৫০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ৪১০ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টেরঃ-
ফেসবুকে খবর পেয়ে বরিশাল নগরীর উত্তর আমানতগঞ্জ তিনটি পরিবারে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হলেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাইমুল হক। কয়েকদিন আগে তার এক ফেসবুক বন্ধু তাকে তিনটি পরিবারের সমস্যার কথা জানান।তিনি তাদের মোবাইল নাম্বার সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করে তাদের বাড়ির ঠিকানা নিয়ে আজ তাদের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী দিয়ে আসেন এবং তাদের খোঁজ-খবর নেন। এবং সামনেও সাহায্যের আশ্বাস দেন। মোঃ নাঈমুল হক জানান “পুলিশ আজ জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। তাই যখনই আমরা কোন পরিবারের সমস্যার কথা শুনছি সাথে সাথে সেখানে খাদ্য সামগ্রী পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এটা আমাদের দায়িত্ব কারণ পুলিশ হচ্ছে জনগণের প্রকৃত বন্ধু । তাই কোন বন্ধু যেন না খেয়ে না থাকে সেদিকে পুলিশের সতর্ক দৃষ্টি রয়েছে।”






















