সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

করোনা রোগে মৃতদের দাফনের জন্য এএসআই জাহিদের দানকৃত সেই জায়গায় মাটি ভরাট সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ২৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি/ : প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসে মৃত্যু হলে দাফনের জন্য বানারীপাড়া থানায় কর্মরত এএসআই জাহিদুল ইসলামের দানকৃত সেই ১৭ শতক জমিকে কবরস্থানের উপযোগী করে তুলতে সম্প্রতি মাটি ভরাটের কাজ প্রায় সম্পন্ন করেছেন তিনি। তার নিজ বাড়ি পটুয়াখালি জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালি ইউনিয়নের দেউলি গ্রামের মরহুম ইসমাইল সিকদার কল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এএসআই মো. জাহিদুল ইসলাম ও তার পরিবারের অন্য সদস্য’রা কবরস্থানের জন্য এ জমি দান করেছেন চলমান নভেল কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এই মরণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়ে পটুয়াখালির জেলার মির্জাগঞ্জ উপজেলার মধ্যে যদি কোন মানুষ মারা যায় তাদের দাফনের জন্য জমি না থাকলে তাদের এই কবরস্থানে দাফন দেওয়া যাবে। এছাড়াও নদী ভাঙন কবলিত এলাকার মানুষের লাশ এবং বেওয়ারিশ লাশও এই কবরস্থানে দাফন দেওয়া যাবে বলে এ এসআই জাহিদ জানিয়েছেন। জানাগেছে এই ফাউন্ডেশন নিজ এলাকাসহ বিভিন্ন স্থানে সামাজিক ও মানবিক কাজ করে ইতোপূর্বে অনেক সুনাম কুড়িয়েছে। প্রসঙ্গত, এএসআই জাহিদুল ইসলাম এর আগে বানারীপাড়ায় করোনাভাইরাসের বিস্তৃতি রোধে লকডাউন ও হোম কোয়ারেন্টাইনে থাকায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী এবং শিশুসহ কর্মহীনদের অলস সময় পাড় করতে ধর্মীয় গ্রন্থ ও খেলার সামগ্রী বিতরণ করেন। অপরদিকে গ্রাামের চলাচল অনুপযোগী রাস্তার ঝোপঝাড় পরিস্কার করে চলাচল উপযোগী করে দেন, কখনও সড়ক দূর্ঘটনায় পা হারানো যুবককে হাঁসের খামার করে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া আবার কখনও শতবর্ষী অসহায় বৃদ্ধের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ ও নিজের রেশনের চাল-ডাল-তেল ও চিনি দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এসব কারণে এএসআই জাহিদ এলাকায় একজন ‘মানবতার ফেরিওয়ালা’ পুলিশ কর্মকর্তা হিসেকে ব্যাপক পরিচিতি অর্জণ করেছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানায় কর্মরত এএসআই জাহিদুল ইসলাম বলেন ‘মানুষ মানুষের জন্য’ এ ব্রতি নিয়ে কাজ করছি। আমার মৃত্যুর পরে সঙ্গে মানুষের দোয়া আর দাফনের কাপড় ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারবো না। তাই আমৃত্যু অসহায় মানুষের কল্যাণে কাজ করে সেই দোয়াটুকুই সঙ্গে নিয়ে যেতে চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা রোগে মৃতদের দাফনের জন্য এএসআই জাহিদের দানকৃত সেই জায়গায় মাটি ভরাট সম্পন্ন

আপডেট সময় : ০৬:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০