সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

করোনায় ছেলের প্রাণহানির খবরে হৃদরোগে বাবার মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:০০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: করোনার উপসর্গ নিয়ে রিমন সাউদ (২৪) নামে সিদ্ধিরগঞ্জে এক যুবকের মৃত্যু হয়েছে। এ খবর শুনে তার বাবা হাজী ইয়ার হোসেন (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
মর্মান্তিক ঘটনাটি ঘটে সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ডের সরদারপাড়া এলাকায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকায় নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে এখনও রিপোর্ট পায়নি বলে জানিয়েছে তাদের পরিবার। রিমনের চাচাতো ভাই মাসুম সাউদ ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, রোববার দিবাগত রাত ৩টার দিকে অসুস্থবোধ করলে আমার চাচাতো ভাই রিমন সাউদকে ঢাকার বিভিন্ন হাসপাতলে নিয়ে যাই।

কিন্তু করোনার উপসর্গ থাকায় কোনো হাসপাতালই ভর্তি নেয়নি। পরে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সোমবার ভোর ৬টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে হার্টঅ্যাটাক করেন তার বাবা হাজী ইয়ার হোসেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সোমবার সকাল ৭টার দিকে তিনিও সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ইয়ার হোসেন সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া মসজিদ কমিটির সভাপতি ছিলেন। বাবা-ছেলের করুণ মৃত্যুতে সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনায় ছেলের প্রাণহানির খবরে হৃদরোগে বাবার মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:০০:০০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০