সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

অন্তঃসত্ত্বা সেই নারীর দেহে করোনা, হাসপাতালে পৌঁছে দিল পুলিশ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২০ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: পুরান ঢাকায় গাড়ি না পেয়ে পুলিশের সহায়তায় হাসপাতালে যাওয়া অন্তঃসত্ত্বা সেই নারীর শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে।১৭ মে ওই নারীর সন্তান জন্ম দেয়ার সম্ভাব্য তারিখ। চিকিৎসকের পরামর্শে তাকে আজ আবারও হাসপাতালে নেয়া হয়। আজও পুলিশ তাকে হাসপাতালে পৌঁছে দেয়।
করোনা মহামারীর উপসর্গ থাকায় ৬ মে হাসপাতালে যেতে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে গাড়ি না পেয়ে পুলিশের শরণাপন্ন হয়েছিল ওই নারীর পরিবার।
পুলিশ তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গিয়ে করোনা পরীক্ষা করায়।৫ দিন পর পরীক্ষার রেজাল্ট হাতে আসে। তাতে দেখা যায় অন্তঃসত্ত্বা ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত।

বিষয়টি নিশ্চিত করে বংশাল থানার ওসি শাহীন ফকির গণমাধ্যমকে বলেন, ওই নারীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে। ১৭ মে ওই নারীর সন্তান জন্ম দেয়ার সম্ভাব্য তারিখ । তবে চিকিৎসকের পরামর্শে তাকে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ওসি শাহীন জানান, অসহায় ওই নারী তার কসাইটুলীর বাসা থেকে হাসপাতালে নিতে আজও পুলিশের গাড়ি পাঠানো হয় এবং হাসপাতালে ভর্তির যাবতীয় কাজ পুলিশই করেছে। সন্তান জন্মদান পর্যন্ত তার পাশে পুলিশ থাকবে বলে জানান এই কর্মকর্তা।
উল্লেখ্য, ৫ দিন আগে অন্তঃসত্ত্বা এই নারী হাসপাতালে যেতে এদিক ওদিক যোগাযোগ করে গাড়ি পাচ্ছিলেন না। পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তাকে পুলিশের গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দেয়া হয়। পরে পুলিশ তাকে ডাক্তার দেখিয়ে বাড়ি পৌঁছে দেয়। খাবার সামগ্রীও কিনে দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অন্তঃসত্ত্বা সেই নারীর দেহে করোনা, হাসপাতালে পৌঁছে দিল পুলিশ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৫৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২০