সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

সামাজিক দূরত্ব বজায় রেখে ফল খাচ্ছে বানর! ছবি ভাইরাল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: করোনা সংক্রমণ ঠেকাতে এখনও জারি রয়েছে লকডাউন। সাধারণ মানুষকে গৃহবন্দি রাখার জন্য এই উদ্যোগ বিভিন্ন দেশের সরকারের। কিন্তু তা সত্ত্বেও কে শোনে কার কথা? দিব্যি চোর-পুলিশ খেলা করছেন লকডাউনের নিয়ম ভঙ্গকারীরা। কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখা যে কতটা প্রয়োজনীয়, সে বিষয় অজানা নয় কারো। অথচ যারা সামাজিক দূরত্ব বজায়ের প্রয়োজনীয়তার বিন্দু বিসর্গও জানে না সেই বানরেরা দিব্যি মেনে চলছে নিয়ম। আপনার অবাক লাগলেও সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে। যাতে দেখা গেছে, নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখেই দিব্যি খাওয়া-দাওয়া করছে তারা।
সম্প্রতি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এই ছবিটি টুইট করেন। তাতে দেখা গেছে একজন যুবক কিছু তরমুজ কেটে বানরের হাতে দিচ্ছেন। রাস্তার একাংশ জুড়ে বসে রয়েছে বেশ কয়েকটি বানর। তবে প্রত্যেকেই নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে বসে আছে। তারা এক এক করে হাত বাড়িয়ে ওই তরমুজ নিচ্ছে। এভাবেই কলাও নিয়েছে তারা। কোনও তাড়াহুড়ো না করে দিব্যি দূরত্ব বজায় রেখে খাবার খাচ্ছে বানরেরা। অরূপ কালিতা নামে এক ব্যক্তি অরুণাচল প্রদেশের ভালুকপংয়ে এই ছবিটি তোলেন। সেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়তে শুরু করে। চোখের নিমেষে ভাইরাল হয়ে যায়। লাইক, কমেন্টের সংখ্যা বাড়ছে হু হু করে।

কিরেণ রিজিজুর পোস্ট করা ছবি নিয়ে রীতিমতো হইচই। নেটিজেনদের মন ছুঁয়েছে ছবিতে দেখতে পাওয়া বানরগুলো। অনেকেই অবাক হয়ে লিখেছেন, “বানরেরা তো সামাজিক দূরত্ব সম্পর্কে কিছুই জানে না। তা সত্ত্বেও কীভাবে তা বজায় রাখছে তারা?” কেউ কেউ আবার বলছেন, “মানুষের থেকে জীবজন্তুরা যে অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ জীব, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এ ছবি যেন আরও একবার তা প্রমাণ করে দিল।”
সাধারণ মানুষকে লকডাউনের জন্য বোঝাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকর্মীদের। তা সত্ত্বেও নিয়ম মানতে নারাজ তারা। অথচ বানরেরা কিছু না জানা সত্ত্বেও সামাজিক দূরত্ব মেনে চলছে। প্রশ্ন উঠছে, অবলা পশুদের থেকেও কি কোনও শিক্ষা নিতে পারি না আমরা? করোনা ভয়াবহ রূপ নিয়েছে। কিন্তু আর কবে হুঁশ ফিরবে সকলের, মাথাচাড়া দিচ্ছে সেই প্রশ্নও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সামাজিক দূরত্ব বজায় রেখে ফল খাচ্ছে বানর! ছবি ভাইরাল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০