সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

সাকিব আল হাসানকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া সেই দীপক ক্রিকেট কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: সাকিব আল হাসানকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া সেই দীপক আগারওয়ালকে সব ধরনের ক্রিকেট কর্মকাণ্ড থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
বিজ্ঞপ্তিতে জানা গেছে, টি-টেন লিগে আইসিসির দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের জন্য সিন্ধি ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও আইসিসির কালো তালিকাভুক্ত দীপক আগারওয়ালকে ৬ মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

তার বিরুদ্ধে ২০১৮ সালে টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি সিন্ধির বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ আনা হয়েছিল। কিন্তু সে সময় ওই ফ্র্যাঞ্চাইজির মালিক হওয়ার সুবিধা নিয়ে অভিযোগের তদন্তে গড়মিল করেন আগারওয়াল। এমনকি তদন্তের প্রমাণও নষ্ট করেন তিনি। তারপর আইসিসি’র দুর্নীতি দমন অনুচ্ছেদের ২.৪.৭ ধারা মোতাবেক তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই ধারায় বলা হয়, তদন্তের প্রমাণ নষ্ট করা, বিলম্ব করা ও লুকানো দুর্নীতির মধ্যেই পড়ে। সেজন্যই তাকে শাস্তি দেওয়া হয়েছে।

ভারতীয় জুয়াড়ি দীপক আগারওয়ালের কাছ থেকে হোয়াটসঅ্যাপে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন সাকিব। তিনবার প্রস্তাব পেয়েও বিসিবি বা আইসিসির এসিইউ’র কাছে বিষয়টি গোপন করেছিলেন তিনি। যার ফলে আপাতত সব ধরনের ক্রিকেট থেকে ১ বছর দূরে থাকতে হবে এই বাঁহাতি অলরাউন্ডারকে। এই সময়ে তার কর্মকাণ্ড সন্তোষজনক হলে ২০২০ সালের ২৯ অক্টোবরের পর ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাকিব আল হাসানকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া সেই দীপক ক্রিকেট কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ।

আপডেট সময় : ১০:৩৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০