বরিশালের ৪০২ মাদ্রাসা শিক্ষকেরা পাচ্ছেন প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৪:২২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০ ১৩২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:: এবার বরিশাল বিভাগের ৪০২টি মাদ্রাসা শিক্ষকদের আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র রমজান মাস উপলক্ষে সারা দেশে ৬ হাজার ৯৫৯টি কওমি মাদ্রাসাসহ শিক্ষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। তাদের মধ্যে বরিশাল ওই তালিকাটিও রয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দায়িত্বশীল একটি সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বরিশালের মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র রমজান উপলক্ষে সাত ৭৫ হাজার টাকা বরাদ্দ দেন প্রধানমন্ত্রী।
সূত্র জানায়- মাদ্রসা শিক্ষকদের টাকা ইএফটির মাধ্যমে পাঠানো হয়েছে। যার পরিমাণ ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা।
এই তালিকায় বরিশাল ছাড়াও রয়েছে রংপুর বিভাগে ৭০৩টি মাদ্রাসা, রাজশাহী বিভাগে ৭০৪টি মাদ্রাসা, ঢাকা বিভাগের ১ হাজার ৭৮০টি মাদ্রাসা, খুলনা বিভাগে ১ হাজার ১১টি মাদ্রাসা, সিলেট বিভাগে ৪৮১টি মাদ্রাসা, চট্টগ্রাম বিভাগের ১ হাজার ৪৮১টি মাদ্রাসা।’






















