সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

আগামীকাল (১ মে) থেকে বিশেষ পার্সেল ট্রেনটি চালু হবে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: কৃষিপণ্য পরিবহনে বিশেষ পার্সেল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল শুক্রবার (১ মে) থেকে বিশেষ পার্সেল ট্রেনটি চালু হবে। বৃহস্পতিবার বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো: শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সারাদেশে গণপরিবহন বন্ধ রয়েছে। তাই কৃষকের উৎপাদিত পণ্যসামগ্রী, শাক-সবজি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ে শুক্রবার (১ মে) থেকে তিন জোড়া বিশেষ পার্সেল ট্রেন পরিচালনা করবে।
‘সেই লক্ষে শুক্রবার থেকে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা এবং যশোর-ঢাকা-যশোর রুটে তিন জোড়া বিশেষ পার্সেল এক্সপ্রেস ট্রেন চলবে।’
এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এবং ঢাকা-জামালপুর-ঢাকা রুটে সপ্তাহে ৭ দিন এই ট্রেন চলাচল করবে। য‌শোর-ঢাকা-য‌শোর রু‌টে সপ্তাহে দুই দিন চলাচল করবে।
প্রতিদিন চট্টগ্রাম থেকে সকাল ১০টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৪টায়। আবার ঢাকা থেকে রাত ১০টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়বে। পথে গুরুত্বপূর্ণ সব স্টেশন ধরবে এ পার্সেল এক্সপ্রেস ট্রেন।

পার্সেল এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকেল ৪টায় দেওয়ানগঞ্জ পৌঁছাবে। দেওয়ানগঞ্জ থেকে রাত ৮টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে প্রতিদিন। পথে গুরুত্বপূর্ণ সব স্টেশন ধরবে ট্রেনটি। তবে ঢাকা-যশোর রুটের শিডিউল এখনো দেওয়া হয়নি।

রেল সূত্র বলছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই যাত্রীবাহী ট্রেন চালাতে প্রস্তুত রেলওয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামীকাল (১ মে) থেকে বিশেষ পার্সেল ট্রেনটি চালু হবে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৪৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০