হোমায়ূন কবীরের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে আইজিপি। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ১১:০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০ ১১৪ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, একজন নিষ্ঠাবান সাংবাদিক হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার ক্ষেত্রে হোমায়ূন কবীরের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার অকাল মৃত্যুতে সংবাদপত্র জগতের অপূরণীয় ক্ষতি হলো।
বুধবার (২৯ এপ্রিল) এক শোকবার্তায় এসব কথা বলেন তিনি।
সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন আইজিপি।
করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালে মারা যান সিনিয়র সাংবাদিক খোকন। জ্বর ও শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে তিনি সেখানে ভর্তি ছিলেন। দেশে করোনা প্রাদুর্ভাবের পর করোনা আক্রান্ত হয়ে এই প্রথম কোনো সাংবাদিক মারা গেলেন।
হুমায়ূন কবীর খোকন দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ছিলেন






















