সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

দেশে করোনা পরীক্ষা ও চিকিৎসা করবে ৪ বেসরকারি হাসপাতাল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০ ২৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় পরীক্ষার সংখ্যা বাড়ানোর লক্ষে দেশে প্রথমবারের মতো ৪টি বেসরকারি হাসপাতালকে করোনাভাইরাস পরীক্ষা ও চিকিৎসার অনুমতি দিয়েছে সরকার।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
যে চারটি হাসপাতাল অনুমতি পেয়েছে, সেগুলো হল- ঢাকার এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো), স্কয়ার হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল এবং ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।
এর মধ্যে শুধু নিজেদের ভর্তি রোগীদের করোনা আছে কিনা- সেজন্য নমুনা পরীক্ষা করবে ঢাকার এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো), স্কয়ার হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল। আর নিজেদের রোগী ছাড়াও বাইরের রোগীদের নমুনাও পরীক্ষা করতে পারবে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা তিনটি হাসপাতালকে বাইরের রোগীর নমুনা পরীক্ষার অনুমতি না দেয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, অনেক ক্ষেত্রে ফলোআপে সমস্যা হতে পারে, সে কারণে তাদের এখনো বাইরের রোগীদের নমুনা পরীক্ষার অনুমতি দেয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে করোনা পরীক্ষা ও চিকিৎসা করবে ৪ বেসরকারি হাসপাতাল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০