চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত।
- আপডেট সময় : ০৫:৩৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০ ২৩৯ বার পড়া হয়েছে

মোঃ শরীফ উদ্দীন জীবননগর উপজেলা প্রতিনিধি::-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার ওই নারীর ৫৫ শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। তাকে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেসনে রাখা হয়েছে।
জীবননগর উপজেলা প্রশাসন ওই নারীর বাড়ি লকডাউন করেছে। পারিবারিক সূত্রে জানা যায়, দেশে গণপরিবহন বন্ধের পূর্বে ওই নারী ঢাকাতে মেয়ে-জামাই বাড়ি বেড়াতে যান। সেখানে অবস্থানকালে গত সপ্তাহে তিনি ব্রেনষ্ট্রোকে আক্রান্ত হলে তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। একটু সুস্থ হলে লকডাউনের মধ্যেই ওই নারী গত শুক্রবার রাতে জীবননগর উপজেলা শহরের পোস্ট অফিস পাড়ায় নিজ বাড়িতে ফেরেন।
বাড়ি ফিরে তিনি আবার ও অসুস্থ্য হয়ে পড়লে শনিবার ভোরে তাকে যশোর সদর হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় জ্বর ও কাশি দেখা দিলে হাসপাতালের চিকিৎসক করোনা পরীক্ষার জন্য তার শরীর থেকে নমুনা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠায়। বুধবার দুপুরে ওই নারীর করোনা ভাইরাস পজেটিভ এসেছে।
ধারণা করা হচ্ছে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন সময়ে ওই নারী করোনা ভাইরাসে সংক্রমিত হন।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই নারীর জীবননগরের বাড়িতে ১২ ঘন্টা সময় অবস্থান করেছেন।
এসম আর ও উপস্তিত ছিলেন জীবননগর থানার ইনচর্জ মোঃ সাইফুল ইসলাম।
যানা গেছে তেমন করও সাথে স্পর্শ ও দেখা হয়নি । তারপরও ওই নারীর বাড়ি লকডাউন করা হয়েছে।






















