সংবাদ শিরোনাম ::
প্রকল্পের কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতারণ। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০ ১৮৬ বার পড়া হয়েছে

জলিলুর রহমান স্টাফ
বরগুনার তালতলীতে আশ্রায়ণ প্রকল্পের কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতারণ করেছে প্রশাসন।
বুধবার(২৯ এপ্রিল) বেলা ১টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে খোট্টারচর এলাকায় কর্মহীন পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী দেওয়া হয়।
উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে খোট্টারচর এলাকায় একটি আশ্রায়ণ প্রকল্পের ৫০টি পরিবার করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়ছে। এই পরিবারগুলোকে করোনা ভাইরাস সংক্রমন রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি বরাদ্দকৃত চাল,ডাল ও আলু বিতারণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজবি-উল-কবির জোমাদ্দার, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার(ভূমি) সেলিম মিঞা প্রমূখ।






















