সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

করোনা মুক্তির তারিখ জানালেন গবেষকরা! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ২৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: করোনার কারণে স্থবির গোটা বিশ্ব। এখন পর্যন্ত মহামারি এই ভাইরাসে প্রাণ হারিয়েছে দুই লাখেরও বেশি মানুষ। তবে করোনা নিয়ে আশার বাণী শোনালেন গবেষকরা।
সিঙ্গাপুরের একদল গবেষক দাবি করেছে, করোনা আর বেশিদিন নয়, দ্রুত অবসান ঘটতে যাচ্ছে এই মহামারির।
সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইনের (এসইউটিডি) গবেষকরা জানান, আর কিছুদিন পরেই করোনা মহামারির প্রকোপ কমে যাবে। আক্রান্ত দেশগুলো শিগগিরই মুক্তি পাবে।
এসইউটিডি দাবি করেছে, এসআইআর মডেল অনুযায়ী, করোনা ভাইরাসের প্রকোপ কমার প্রমাণ মিলছে। আয়ু শেষ হয়ে আসছে এই প্রাণঘাতী ভাইরাসটির। বিভিন্ন দেশে করোনা সংক্রমণের সময় এবং ভাইরাসটির জীবনচক্রের মেয়াদ সম্পর্কে বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্তে পৌঁছেছে তারা।

এসইউটিডি দাবি করেছে, বিশ্ব থেকে করোনাভাইরাস ৯৭ শতাংশ দূর হবে ২৯ মে’র মধ্যে আর পুরোপুরি চলে যাবে চলতি বছরের ৮ ডিসেম্বরের মধ্যে। মার্কিন যুক্তরাষ্ট্রে ১১ মের মধ্যে ৯৭ শতাংশ সংক্রমণ কমে যাবে। ইতালিতে ৭ মে’র মধ্যে কমবে ৯৭ শতাংশ সংক্রমণ। আর ভারতে ২১ মে’র মধ্যে ৯৭ শতাংশ সংক্রমণ কমে যাবে।

গবেষণার প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ইরানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমবে ১০ মে, তুরস্কে ১৫ মে, যুক্তরাজ্যে ৯ মে, স্পেনের মে মাসের শুরুতে, ফ্রান্সে ৩ মে, জার্মানিতে ৩০ এপ্রিল এবং কানাডায় ১ মে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা মুক্তির তারিখ জানালেন গবেষকরা! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৩৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০