সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

মেয়রের হাতে প্রধানমন্ত্রীর উপহার পেলেন রাজশাহীর বিভিন্ন পেশাজীবী সংগঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ২২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুবাস জামান রাজশাহীঃ রাজশাহীতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগর ভবনে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে কর্মহীন ও নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপই ধারাবাহিকতায় আজ রাজশাহীর বিভিন্ন পেশাজীবী সংগঠনের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হলো। আগামীতে আরো ২০টি পেশাজীবী সংগঠনের মধ্যে এই উপহার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, মাননীয় মেয়রের একান্ত সচিব মোঃ আলমগীর কবির, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল প্রমুখ।

উল্লেখ্য, মঙ্গলবার পেশাজীবী বিভিন্ন সংগঠনের ৪ হাজার ৯০৮জন সদস্যের জন্য ৪০ হাজার কেজি চাল বিতরণ করা হয়েছে। সংগঠনগুলো হচ্ছে, গণকপাড়া ফুটপাথ কাপড় ব্যবসায়ী সমিতি, মৎসজীবী সমিতি ২১ ও ১১নং ওয়ার্ড, মহানগর বস্ত্র কর্মচারী শ্রমিক ইউনিয়ন, দিনের আলো হিজড়া সংঘ, স্বেচ্ছাসেবী ও সমাজ কল্যান সংগঠন ‘পাশে আছি’, মহানগর ইজিবাইক মালিক শ্রমিক কল্যান সমিতি, ইমরাত নির্মাণ শ্রমিক সমিতি, মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়ন, রাজশাহী সিটি পাদুকা ক্ষুদ্র ব্যবসায়ী মালিক সমবায় সমিতি, কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন, ক্রোকারীজ ব্যবসায়ী সমিতি, মহানগর স্টিল ফার্নিচার দোকান শ্রমিক ইউনিয়ন, জেলা মিশুক, অটোরিক্সা, অটোটেম্পু চালক ইউনিয়ন, স্বর্ণকার শ্রমিক লীগ, মহানগর জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ, বঙ্গমাতা স্মৃতি সংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় হরিজন পল্লী ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেয়রের হাতে প্রধানমন্ত্রীর উপহার পেলেন রাজশাহীর বিভিন্ন পেশাজীবী সংগঠন

আপডেট সময় : ০১:৩৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০