সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বানারীপাড়ায় এক সপ্তাহের ব্যবধানে এবার গৃহবধু হত্যার শিকার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ৮৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় যুবক
হত্যার এক সপ্তাহের ব্যবধানে এবার এক গৃহবধু হত্যাকান্ডের শিকার হয়েছে।
উপজেলার মধ্য ইলুহার গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা ও চাচাতো
ভাইয়েরা বাবার বাড়িতে বেড়াতে আসা মাহমুদা (২৮) নামের এক গৃহবধুকে কুপিয়ে
হত্যা করেছে। ২৮ এপ্রিল মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধিন অবস্থায় এক সন্তানের জননী ওই গৃহবধুর মৃত্যু হয়। এ ব্যপারে
নিহত ওই গৃহবধুর ভাই সবুজ হাওলাদার বাদী হয়ে ৫ জনকে আসামী করে বানারীপাড়া
থানায় মামলা দায়ের করেছেন।মামলার আসামীরা হলো তিন সহোদর ফোরকান
হাওলাদার,ফরিদ হাওলাদার ও শাকিল হাওলাদার তাদের পিতা গাফ্ফার হাওলাদার ও
মা দোলেনা বেগম। মামলা সূত্রে জানা গেছে উপজেলার মধ্য ইলুহার গ্রামের
তোতা মিয়া হাওলাদার ও তার ভাই গাফ্ফার হাওলাদারের পরিবারের মাঝে দীর্ঘদিন
ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর জের ধরে ২৫ এপ্রিল দুপুরে
দু’পক্ষের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে আসামীরা তোতা মিয়া হাওলাদার(৬৫),তার
স্ত্রী হাফিজা বেগম(৫৫) ও বেড়াতে আসা তাদের মেয়ে মাহমুদাকে কুপিয়ে ও
পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাদের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে আসার পরে মাহমুদা বেগমকে আশংকাজনক অবস্থায় বরিশাল
শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো হলে মঙ্গলবার সকাল ৯টায় সেখানে চিকিৎসাধিন অবস্থায় সে
মারা যায়। ওই হাসপাতালে তার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। প্রসঙ্গত
উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী গ্রামে কাওসার নামের এক যুবককে বাড়ি
থেকে তুলে এনে পিটিয়ে আহত করার পরে ১৯ এপ্রিল ভোর রাতে বরিশাল শেবাচিম
হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় ২১ এপ্রিল সন্ধ্যায়
বরিশাল র‌্যাব-৮ অভিযান চালিয়ে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করপড়া গ্রাম
থেকে হত্যা মামলার আসামী পল্লী চিকিৎসক নজরুল ইসলামকে গ্রেফতারের পরে
বানারীপাড়া থানায় সোপর্দ করে। ওই মামলার অপর আসামীদের এখনও গ্রেফতার করতে
পারেনি পুলিশ। ফলে নিহত কাওসারের বিধবা মা মামলার বাদী রওশনআরা বেগম ও
তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মাঝে দিনাতিপাত করছেন। এদিকে ওই
হত্যাকান্ডের রেশ না কাটতেই মাহমুদা নামের এক গৃহবধু হত্যার শিকার হলেন।এ
প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল জানান
আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় এক সপ্তাহের ব্যবধানে এবার গৃহবধু হত্যার শিকার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০