সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

মা ও ৩ সন্তানকে গলা কেটে হত্যা: মূলহোতা পারভেজ গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০ ৩০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় মূলহোতা পারভেজকে (২০) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রোববার দিবাগত রাতে উপজেলার আবদার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পারভেজ শ্রীপুর উপজেলার আবদার গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইন্সপেক্টর হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পারভেজকে শ্রীপুরের আবদার এলাকা থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে পারভেজ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।

পরে স্বীকারোক্তির ভিত্তিতে তার ঘর থেকে রক্তমাখা কাপড়, মাটির নিচ থেকে মোবাইল ফোন, পায়জামার পকেট থেকে তিনটি গলার চেইন, কানের দুল ও লুট করা স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এ ঘটনায় তার সঙ্গে কয়েকজন অংশ নিয়েছিলেন।

বিস্তারিত পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার একটি বাড়ি থেকে মা, দুই মেয়ে ও এক ছেলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

বুধবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা চারজনকে গলা কেটে হত্যা করে।

নিহতরা হলেন- আবদার এলাকার প্রবাসী রেদোয়ান হোসেন কাজলের স্ত্রী ইন্দোনেশিয়ান নাগরিক স্মৃতি আক্তার ফাতেমা (৪৫), তার বড় মেয়ে সাবরিনা সুলতানা নূরা (১৬), ছোট মেয়ে হাওরিন হাওয়া (১২) ও প্রতিবন্ধী ছেলে ফাদিল (৮)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মা ও ৩ সন্তানকে গলা কেটে হত্যা: মূলহোতা পারভেজ গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০